বরিশাল সদর উপজেলায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে পানিসম্পদ প্রতিমন্ত্রী - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল সদর উপজেলায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে পানিসম্পদ প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদকঃবরিশাল সদর উপজেলার উত্তর চন্দ্রমোহন,টুঙ্গিবাড়িয়া নতুন হাট,বিশ্বাসের হাট,রাজার চরের হাট,চড় হোগলা এলাকার নদীভাঙ্গন এলাকায় পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি।স্পিড বোর্ডযোগে বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন,বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (অতিরিক্ত)প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার,বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান,

বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃমাহবুবুর রহমান মধু, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সহ অন্যান্য নেতাকর্মী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।এর আগে তিনি ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে রায়পাশা কড়াপুর ইউনিয়নের স্থানীয় আঃলীগের সাথে বেলা ১১ টায় আলোচনা সভা করেন।

Top