আগামীকাল বরিশাল আসছেন প্রতিমন্ত্রী কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আগামীকাল বরিশাল আসছেন প্রতিমন্ত্রী কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি


নিজস্ব প্রতিবেদকঃআগামীকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সরকারি সফরে বরিশালে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। তার একান্ত সচিব (উপসচিব)এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিমন্ত্রী আগামীকাল (২২ সেপ্টেম্বর) বৃহস্প্রতিবার বিকাল ৪ টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে বিকেল ৫ টা ২০ মিনিটের সময় বরিশাল বিমান বন্দরে এসে পৌছবেন।

এরপর বরিশাল পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) রেস্ট হাউজে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে স্থানীয় ভাবে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করবেন। এরপর ( ২৪ সেপ্টেম্বর) শনিবার সকাল থেকে স্থানীয় ভাবে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করে বিকাল ৫ টায় পানি উন্নয়ন বোর্ড(পাউবো)’র বরিশাল রেস্ট হাউজ ত্যাগ করে বরিশাল বিমানবন্দরে উপস্থিত এবং ঢাকার উদ্দেশ্য বিমান যোগে যাত্রা করবেন বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে ।

Top