শার্শার গোগা সীমান্ত থেকে ১৫ পিস সোনারবার সহ পাচারকারী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শার গোগা সীমান্ত থেকে ১৫ পিস সোনারবার সহ পাচারকারী আটক


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১৫ পিস সোনারবারসহ জালাল উদ্দিন (৩৫)নামে এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।আটক জালাল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোগা বাজারের উত্তর পাশে একটি ইট ভাটার পাশ থেকে স্বর্নের বারসহ পাচারকারীকে আটক করা হয়। এ সময় পাচারকারীর ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যার মধ্যে কৌশলে লুকানো ছিল সোমবার বারগুলো।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তানভীর রহমান পিএসসি সাংবাদিকদের জানান, বিএসবির (গোয়েন্দা) তথ্যে গোপন সুত্রে খবর পেয়ে বিজিবির হেডকোয়াটারের একটি স্পেশাল দল গোগা বাজারের উত্তর দিকে গোগা-বেনাপোল সড়কের একটি ইট ভাটার কাছ থেকে জালাল উদ্দিন নামে এক স্বর্ন পাচারকারীকে আটক করা হয়। পরে জালাল এবং মোটরসাইকেলটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ সময় পাচারকারীর স্বীকার উক্তিতে মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫ পিস সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৫২ গ্রাম। এবং বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।

Top