বেনাপোল পুটখালী সীমান্তে ২০ পিস স্বর্ণেরবারসহ এক স্বর্ণ পাচারকারী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল পুটখালী সীমান্তে ২০ পিস স্বর্ণেরবারসহ এক স্বর্ণ পাচারকারী আটক


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ হৃদয় হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। যার ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম।শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কের উপর থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করে। আটক হৃদয় হোসেন স্থানীয় বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সোনা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে পুটখালী বালুন্ডা সড়কে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হৃদয় হোসেন নামের ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগ সহ তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম এবংআনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকার বেশি। অধিনায়ক আরও বলেন, যশোর সীমান্ত দিয়ে কোনো রকমই ঠেকানো যাচ্ছে না স্বর্ণচোরাচালান। একের পর এক স্বর্ণের চালান আটক করছে বিজিবি। গত আগষ্ট ও সেপ্টেম্বর ২ মাসে ৭টি চালানে প্রায় সাড়ে ১৪ কেজি স্বর্ণ সহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা। গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও আস্তে আস্তে তাদের চালানগুলো আটক করে তাদের সর্বশান্ত করে দিবো। তাদের আইনের আওতায় এনে স্বর্ন চোরাচালান সীমান্ত থেকে নির্মুল করে দিবো। আটককৃত স্বর্ণপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

Top