বেনাপোলে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ- যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১ কেজি গাঁজা সহ একাধিক মামলার আসামী দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার)পিপিএম নির্দেশনায় বেনাপোল পোর্ট থানা পুলিশ শনিবার ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া বাজারস্থ চৌরাস্তা মোড় হতে আসামী মোঃ জিয়ারুল ইসলাম (৫০), পিতা-মৃত মজিবর মোড়ল, গ্রাম-মানকিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ এসআই (নিঃ) তৌফিকুর রহমান গ্রেফতার করেন।

অপর দিকে একই দিনে সাড়ে ৭টার দিকে এসআই (নিঃ) রাজু আহমেদের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া নতুন থানা ভবনের সামনে পাঁকা রাস্তার উপর হতে ১ কেজি গাঁজা সহ আসামী মোঃ শাহ আলী (২৫) পিতা-মৃত জয়নাল, গ্রাম-মানকিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে গাজাঁ সহ একাধিক মামলার আসামী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Top