বেনাপোলে নম্বর বিহীন প্রাইভেটকারে বিভিন্ন মাদকসহ সোহাগ আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে নম্বর বিহীন প্রাইভেটকারে বিভিন্ন মাদকসহ সোহাগ আটক


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্তের কাগজপুকুর বাজার থেকে একটি এলিয়েন প্রাইভেটকারে ৪ হাজার ৯৬৫ পিস ইয়াবা,১০০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাজাসহ সোহাগ হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন নম্বর বিহীন একটি এলিয়েন প্রাইভেটকার জব্দ করে। প্রাইভেট কারটি বেনাপোল বিজিবি কোম্পানি সদরে নিয়ে তার মধ্যে তল্লাশি করে ৪ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় সোহাগ হোসেন নামে একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। বিজিবিরি উপস্থিতি টের পেয়ে আরও ২জন আসামী পালিয়ে যাই। আটককৃত প্রাইভেটসহ মাদকের বাজারমুল্য ৫০ লাখ ৬৩ হাজার টাকা। আটক আসামিকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Top