বেনাপোলে গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে এক কেজি দুইশত গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বাইজিদ হোসেনকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামী বাইজিদ শাখারীপোতা গ্রামের নুর উদ্দীনের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ওয়ারেন্টভুক্ত আসামী বাইজিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ২০১৯ (৩৬) এর ক’ ধারায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আজ দুপুরে আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Top