বেনাপোলে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা সহ গ্রেফতার ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা সহ গ্রেফতার ২


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৩০১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, বড় আঁচড়া গ্রামের নুর মোহম্মাদ এর ছেলে মো. জিয়াউর রহমান জিয়া (৩৭) ও ছোট আঁচড়া গ্রামের শফিক গাজীর ছেলে মনা (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়আঁচড়া এমপির মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ জিয়াউর রহমান জিয়া ও ছোটআঁচড়া রেল স্টেশনের আসলাম খাবার হোটেলের সামনে থেকে ৩০১পিচ ইয়াবা সহ মনা কে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, দুটি পৃথক অভিযানে ইয়াবা-গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Top