বেনাপোল চেকপোষ্ট থেকে বিপুল পরিমান বৈদেশীক মুদ্রা সহ পাসপোর্ট যাত্রী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল চেকপোষ্ট থেকে বিপুল পরিমান বৈদেশীক মুদ্রা সহ পাসপোর্ট যাত্রী আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে হতে বিপুল পরিমান বিদেশী মুদ্রা ও মদ সহ একজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে (বিজিবি)। শনিবার বেলা ১০ টার সময় আশিক মিয়া নামে ওই পাসপোর্ট যাত্রীকে ইউএস ডলার,সৌদি রিয়াল,কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপি বাংলাদেশী টাকা সহ আটক করা হয়। যার সিজার মুল্য ৫১,১৮,০১৬ টাকা আটককৃত পাসপোর্ট যাত্রী শরিয়তপুর জেলার কলিম উল্যা মাষ্টার কান্দি গ্রামের নুরুল হক মোল্যার ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল শাহেদ মিনহাজ আবেদীন সিদ্দিকী জানান, সন্দেহ বশত ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রী আশিক মিয়ার ব্যাগ তল্লাশি করলে তার ব্যাগের মধ্যে চকলেট বিস্কুটের মধ্যে সাজানো ইউএস ডলার ২২,৩০০ সৌদি রিয়াল ৫৭,০০০ কানাডিয়ান ডলার ১০,০০০ ভারতীয় রুপি ৭২০ এবং বাংলাদেশী ৭,৪৩০ টাকা সহ ৮টি মদ উদ্ধার করা হয়। যার সিজার মুল্য ৫১,১৮,০১৬ টাকা। উক্ত পাসপোর্ট যাত্রীকে হুন্ডি পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Top