বেনাপোলে এমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে এমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে টিসিবি কার্ডধারী ও সাধারণ ভোক্তাদের মধ্যে ও এমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে।বৃহস্পতিবার সকালে বেনাপোল ছোট আঁচড়া এলাকায় স্বল্প মূল্যে চাল বিক্রির উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া, এমএস ডিলার মো. জুলফিকার আলী মন্টু সহ প্রশাসনের কর্মকর্তারা। আগে থেকে ঘোষণা দেওয়ায় চাল বিক্রির উদ্বোধনী দিনেই ক্রেতাদের উল্লেখযোগ্য ভিড় ছিল। প্রতিদিন ৪০০ জন ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবেশার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্য পণ্য সহজলভ্য করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। আমরা আশাকরি এর ফলে দরিদ্ররা উপকৃত হবেন।

Top