২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদের মাগফিরাত কামনায় প্রতিমন্ত্রী 'র পক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদের মাগফিরাত কামনায় প্রতিমন্ত্রী ‘র পক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃগনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিসিসি’র অধিকাংশ কাউন্সিলরবৃন্দের আয়োজনে ২১ আগস্ট বিএনপি-জামাত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বরোচিত গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মৃতি স্মরণে গতকাল রাত সাড়ে ৮ টায় প্রতিমন্ত্রী’র নিজ বাসভবন বিসিসি’র ১৫ নং ওয়ার্ডের বেগম ভিলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম,যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বিসিসি’র ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ২১ আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলায় সকল শহীদের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সভা সমাপ্তি হয়।

Top