রেলওয়ে পাসওয়ার্ড চুরি করে কালো বাজারে টিকিট বিক্রি, বুকিং সহকারী বরখাস্ত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

রেলওয়ে পাসওয়ার্ড চুরি করে কালো বাজারে টিকিট বিক্রি, বুকিং সহকারী বরখাস্ত


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: রেলওয়ে অফিসারদের কার্ড পাস টিকিটের গোপন পাসওয়ার্ড চুরি করে অনলাইনে টিকিট কেটে তা আবার কালো বাজারে বিক্রি করে কয়েক লক্ষ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করেছে এনামুল হক মামুন নামে টিকিট বুকিং সহকারী।ঘটনাটি ঘটেছে বেনাপোল রেলওয়ে ষ্টেশনের টিকিট বুকিং কাউন্টার থেকে। এ ঘটনায় বেনাপোল রেল ষ্টেশনে ডেপুটিশনে কর্মরত এনামুল হক মামুন নামে একজন টিকিট বুকিং সহকারীকে গত বুধবার (১৭ আগস্ট) চাকুরি থেকে সাময়িক বরখস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনাটি বুধবার ঘটলেও আজ শনিবার বেনাপোল রেলওয়ে স্টেশনে বিষয়টি জানাজানি হলে সংবাদকর্মীরা জানতে পারে।এ ঘটনায় একটি তদন্ত টিম মাঠে কাজ করছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ( ১লা আগষ্ট-২০২২) ঈশ্বরদি রেলওয়ে জংশন থেকে ইব্রাহিম নামে একজন টিকিট কালেক্টরের হাতে এ ঘটনাটি প্রথম ধরা পড়ে। তার পর বেড়িয়ে পড়ে থলের বিড়াল।

বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কুষ্টিয়ার দৌলতপুর রেলওয়ে ষ্টেশনে কর্মরত টিকিট বুকিং সহকারী গ্রেড-২ এনামুল হক মামুন গত ৭ জানুয়ারী ২০২২ বেনাপোল রেলওয়ে ষ্টেশনে ডেপুটিশনে যোগদান করেন। এখানে যোগদান করার পর সে অফিসারদের গোপন কার্ড পাস ওয়ার্ড চুরি করে অফিসারদের শীতাতাপ নিয়ন্ত্রিত ৪ সিটের প্রতিটি কেবিন ৪ হাজার ৪ শত ৬৪ টাকায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।তবে প্রাথমিক ভাবে তার বিক্রিকৃত ৪ লাখ টাকার টিকিট ধরা পড়েছে কর্তৃপক্ষের হাতে। তাছাড়া সে টিকিট কার্ড পাসের মাধ্যমে ব্লক করে যাত্রীদের নিকট নগদ অর্থে টিকিট বিক্রি করেছে কয়েক লাখ টাকার। তদন্ত ছাড়া টাকার পরিমান বলা সম্ভব নয়। তবে কর্তৃপক্ষ ধারনা করছেন মোটা অংকের সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সে টাকা আত্মসাৎ করেছে এটা নিশ্চিত।পাকশিয়া রেলওয়ের বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন ঘটনাটি ঘটেছে এমন সত্যতার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে বেনাপোলে ডেপুটিশনে কর্মরত একজন টিকিট বুকিং সহকারী এনামুল হক মামুনকে চাকুরি থেকে সাময়িক বরখস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Top