বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত ২০টি লোহার পাত চুরি করে পালানোর সময় যুবক আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত ২০টি লোহার পাত চুরি করে পালানোর সময় যুবক আটক


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল স্থলবন্দর থেকে ২০টি লোহার পাত চুরি করে পালানোর সময় জিবন হোসেন রুবেল (৩১) কে আটক করেছে পুলিশ। আটক রুবেল বেনাপোল ভবারবেড় গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।রোববার সকালে চুরি হওয়া মালামাল সহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার রাত সাড়ে ৭টার দিকে বড় আঁচড়া ঈদগাহের সামনে অভিযান চালিয়ে ২০টি লোহার পাত সহ জিবন হোসেন রুবেল নামে এক যুবককে আটক করা হয়।এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, উদ্ধার হওয়া ২০টি লোহার পাত সহ একজনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা অন্যান্য আসামীদের আটকের চেষ্টা চলছে। আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Top