ভারতে পাচারের সময় শার্শা সীমান্তে ১৭টি সোনার বারসহ আটক ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ভারতে পাচারের সময় শার্শা সীমান্তে ১৭টি সোনার বারসহ আটক ১


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি সোনার বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে একজন কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক মোনতাজ পুটখালী গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদের ছেলে।

২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সকালে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে জানতে পেয়ে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একজন স্বর্ন পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৯৮৫ গ্রাম। মূল্য প্রায় দুই কোটি টাকা।তিনি আরো বলেন, সোনাসহ আটক আসামি মোনতাজকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

Top