শার্শা সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শা সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে দেড় কোটি টাকার ১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ জনি (৪০) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।খুলনা ২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান (পিএসসি) বলেন, বুধবার (১৭ আগষ্ট) সকাল ৯ দিকে শার্শার গোগা সীমান্ত দিয়ে বৃহৎ একটি স্বর্ণের চালান পাচার হবে এমন খবর পেয়ে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একজন স্বর্ন পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৮৪৬ গ্রাম। বাজার মুল্যা এক কোটি ৫৩ লক্ষ ১২হাজার ৫০০ শত টাকা। সোনাসহ আটক আসামি জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

উল্লেখ্য গত ১৪/০২/২২ তারিখে ওই সীমান্ত থেকে ৩ কেজি ৮৮৯ গ্রাম ১১/০৪/২২ তারিখে ১ কেজি ৮৭৪ গ্রাম ও ২/০৮/২২ তারিখে ২ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ আটক করে ২১ বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণ ও পাচারকারীকে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান। আটককৃত সোনার সিজার মুল্য প্রায় ৬ কোটি টাকা।

Top