নিখোঁজ অন্তত আড়াইশ জেলেসহ ১৬ ট্রলার,ফিরেছে দেড় শতাধিক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নিখোঁজ অন্তত আড়াইশ জেলেসহ ১৬ ট্রলার,ফিরেছে দেড় শতাধিক


মু এবি সিদ্দীক ভুঁইয়া :পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ১৮টি ট্রলারের প্রায় দেড় শতাধিক জেলেকে উদ্ধার করে মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।শনিবার (২০ আগস্ট) গভীর রাত পর্যন্ত মৎস্য আড়ৎ মালিক সমিতির উদ্ধারকারী ট্রলারসহ স্থানীয়রা সুন্দরবনসহ সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের উদ্ধার করে।

এসময় জেলেরা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তবে এখনো নিখোঁজ রয়েছে জেলার অন্তত আড়াইশ জেলেসহ ১৬টি মাছ ধরা ট্রলার।এদিকে নিখোঁজ জেলেদের পরিবারে চলছে শোকের মাতম। অপরদিকে ১১ জেলেকে ভারতের রায়দীঘির জেলেরা উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা-আলীপুর ও মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি।কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে আমাদের উদ্ধারকারী নৌ-যানের সংকট রয়েছে।

Top