নানা কর্মসূচির মধ্যদিয়ে তালতলীতে জাতীয় শোক দিবস পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নানা কর্মসূচির মধ্যদিয়ে তালতলীতে জাতীয় শোক দিবস পালিত


মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ সোমবার (১৫ আগস্ট) সকালে ১৫ আগস্ট উপলক্ষ্যে তালতলী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিরা।

এছাড়াও জাতির জনকের স্মরণে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, বিভিন্ন সহযোগি সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যলয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের সভাপতি রেজবি উল কবির, এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

Top