বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য শিক্ষার উদ্যোগ নিল বিএনএসডি ফাউন্ডেশন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য শিক্ষার উদ্যোগ নিল বিএনএসডি ফাউন্ডেশন


বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা ও শিশুদের শিক্ষা উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে উন্নয়ন সংস্থা -বিএনএসডি ফাউন্ডেশন। বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক এক সভায় বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ২ বছর মেয়াদি প্রকল্পের কর্মসূচি ঘোষণা করেন।

বেদে পল্লীর শিশুদের জন্য “বিএনএসডি ফাউন্ডেশন ভ্রাম্যমাণ স্কুল ” পরিচালনা, বেদে পল্লীর শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি, বেদে সম্প্রদায়ের মাঝে মোবাইল কিচেনের মাধ্যমে খাবার বিতরণ কর্মসূচি পালন, বেদে সম্প্রদায়ের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন, বেদে সম্প্রদায়ের জন্য স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি পালন সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

Top