হিজলায় অর্ধ শতাধিক স্থানে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হিজলায় অর্ধ শতাধিক স্থানে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত


হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, যুগ্মসাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা আওয়ামী লীগের আহবায়ক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী লিয়াকত, ছাত্রলীগ সভাপতি সোলাইমান সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় ৫০ টি স্থানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Top