শার্শার বাল্ডুা থেকে ১০টি সোনার বার সহ যুবক আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শার বাল্ডুা থেকে ১০টি সোনার বার সহ যুবক আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: সীমান্তবর্তী শার্শা উপজেলার ভাগারিখা মোড় এলাকা থেকে ১ কেজি ১০৮ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ মো. হাসানুজ্জামান (২২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হাসানুজ্জামান বেনাপোল পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।মঙ্গলবার দুপুরে বালুন্ডা টু জামতলা সড়কের ভাগারিখা মোড় থেকে ১০টি সোনার বার ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক সিজার মুল্য ৮৪ লাখ পঞ্চাশ হাজার টাকা।

বিজিবি জানায়, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এই তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন টেংড়া গ্রামস্থ বালুন্ডা হতে জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় নামক স্থানে তল্লাশি অভিযান চালিয়ে ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ হাসানুজ্জামান নামে একজনকে আটক করা হয়।আটককৃত স্বর্ণ পাচারকারী, স্বর্ণের বার এবং মোটর সাইকেল শার্শা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ তানভীর রহমান।

Top