বাবলু হত্যা মামলার তিন আসামি আটক, অস্ত্র উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বাবলু হত্যা মামলার তিন আসামি আটক, অস্ত্র উদ্ধার


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাহগআঁচড়া ইউনিয়নের মেম্বার আশানুর রহমান বাবলু হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে ডিবি পুলিশ।আটকৃতরা হলেন, শার্শা উপজেলার মহিষাকুড়া দক্ষিণপাড়ার মৃত ছাদেক মোল্লার ছেলে লুৎফর রহমান, আবেদার রহমান ও তার ছেলে কলিম উদ্দিন।আটক আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে মণিরামপুর উপজেলার কায়েমকোলা গ্রাম থেকে লুৎফর রহমান, সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রাম থেকে কলিম উদ্দিন ও রূপদিয়া সাড়াপোল গ্রাম থেকে আবেদার রহমানকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শার্শা উপজেলার বালুন্ডা মাঝেরপাড়া গ্রামের জনৈক আশরাফুলের বাড়ির সামনের কলাগাছের নিচে লুকানো হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি গাছিদা উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের রেখে দেয়া অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়।উল্লেখ্য, গত ২১ জুন রাত পৌনে ১০টার দিকে শার্শা উপজেলার বালুন্ডা বাজারের ভাই ভাই ফার্নিচারের সামনে ইউপি মেম্বার বাবলুকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়।

Top