যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যদি হয় রক্ত দাতা জয় করবো মানবতা। এমন সকল অঙ্গিকার নিয়ে এক ঝাক তরুণের ছোঁয়ায় প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও মানব কল্যাণে নিয়োজিতো যশোর জেলার ঐতিহ্যবাহী অন্যতম সংগঠন “যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন” এর আজ ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হলো বেনাপোলে।বুধবার(২৭ জুলাই) এ উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট এলাকায় আলোচনা সভা,বর্ণাঢ্য র‌্যালি এবং ব্লাড ডোনারদেরকে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটির কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলার নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

প্রধান অতিথি’র নেতৃত্বে যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের ৩৩ সদস্যের এক ঝাক তরুণ র‌্যালি তে অংশ নেয়। র‌্যালি টি বেনাপোল চেকপোষ্ট বাজার এলাকা প্রদক্ষিন করে।পরে আলোচনা সভায় নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এক শুভেচ্ছা বক্তব্যে বলেন,আমাদের দেশের হাসপাতালগুলোতে এখনো প্রয়োজনের তুলনায় রক্তের সরবরাহ অনেক কম। প্রতিবছর অনেক রোগী রক্তের অভাবে মারা যায়। এর কারণ রক্ত দান সম্পর্কে আমাদের অজ্ঞতা ও অমূলক কুসংস্কার। কেউ যদি স্বেচ্ছায় রক্ত দান করেন এতে যেমন একজন মুমূর্ষু রোগীর জীবন যেমন বাঁচে, তেমনি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে গড়ে উঠে সম্পর্কের সেতু বন্ধন। তিনি তরুণ প্রজন্মের মধ্যে এমন উৎসাহ দেখে খুব খুশী হন। ব্লাড সংগ্রহে তরুণদের এমন মহতি উদ্যোগকে তিনি স্বাগত জানান।

বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন- বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া,বেনাপোল পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্ঠা-মোঃ নাসির উদ্দিন,উপদেষ্ঠা-মনিরুজ্জামান ঘেনা, চেকপোষ্ট বাজার কমিটি’র সাধারণ সম্পাদক ও উপদেষ্ঠা সাংবাদিক-মিলন হোসেন, চেকপোষ্ট বাজার কমিটি’র যুগ্ন সাধারণ সম্পাদক ও উপদেষ্ঠা-মো: আশাদুজ্জাামান আশা, উপদেষ্ঠা-উজ্জল কুমার বিশ্বাস।সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” এর সভাপতি-মোঃ সাহিদুল ইসলাম শাহীন, “এম্পোরিয়াম ডিউটি ফ্রী সপ” এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান।শুরু থেকে শেষ অবধি অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন- “যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন” এর বর্তমান সভাপতি-মোঃ সাগর হোসেন ও সাধারণ সম্পাদক-মোঃ রায়হান।উল্লেখ্য,”যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন” কোভিড-১৯,করোনা মহামারী কালীন এবং করোনা পরবর্তী সময় মুমূর্ষদের রক্ত প্রদান সহ অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য,বস্ত্য ও নগদ অর্থ বিতরণের ব্যবস্থা গ্রহণ করে।

Top