নবগঠিত জাতিয় শ্রমিকলীগ এর বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নবগঠিত জাতিয় শ্রমিকলীগ এর বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:নবগঠিত জাতিয় শ্রমিকলীগ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পন করেন। মঙ্গলবার বিকাল ৫ টার সময় শার্শা উপজেলা চত্বরে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শেখ কোরবান আলী ও বেনাপোল পৌর শাখা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আশাদুজ্জামান আশার নেতৃত্বে পুস্প স্তবক অর্পন করেন।এসময় উপস্তিত ছিলেন উপজেলা শ্রমিকলীগ নেতা হুমায়ুন কবির, এনামুল হক মুকুল বেনাপোল পৌর শাখার নেতা শামিম হোসন, শহিদুল ইসলাম, সাগর হোসেন প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ৪ টার সময় শার্শা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা কমিটির আহবায়ক শেখ কোরবান আলী বলেন, প্রতিমাসে সকল নেতা কর্মীদের একবার মাসিক মিটিংয়ে উপস্থিত হতে হবে। আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশে ঘাপটি মেরে থাকা বিএনপি জামাতের পাকিস্তানী প্রেতাত্বারা যে কোন সময় ষড়যন্ত্র করে দেশকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে। তাদের সেই অশুভ ষড়যন্ত্রকে কোন রকম মাথাচড়া দিয়ে উঠতে দেয়া হবে না। সেই জন্য সকল নেতা কর্মীদের সজাগ থাকতে হবে।

Top