শার্শায় ঘেরে বিষ দিয়ে ১২ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় ঘেরে বিষ দিয়ে ১২ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ


বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আহম্মদ আলী গাজি নামের এক মাছ চাষির ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে এলাকার চিহ্ন দূর্বৃত্তরা। এতে কৃষক আহম্মদ আলীর ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামে। শুক্রবার বিকালে কৃষক আহম্মদ আলী বলেন, আমি থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেছি। জানাগেছে, যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের মৃত মান্দার গাজির ছেলে আহম্মদ আলী গাজি দীর্ঘ দিন যাবৎ মাছ চাষ করে আসছে। সম্প্রতি একই গ্রামের বজলুর রহমানের ছেলে জাকির হোসেনের সাথে তার বিবাদ সৃষ্টি হয়। এসময় জাকির আহম্মদকে হুমকি দিয়ে বলেন ২/১ দিনের মধ্যে তোর ঘেরের সব মাছ মেরে দেব।

এরই জের ধরে বুধবার দিবাগত রাতে জাকির হোসেনের নেতৃত্ব একই গ্রামের হযরত আলীর ছেলে বিল্লাল হোসেন ও ওহাবের ছেলে শরিফুল ইসলাম শরীফ সহ ৫/৬ জন দূর্বৃত্ত আহম্মদ আলীর ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে ঘেরের সবদয় মাছ মেরে ফেলে। এর আগেই জাকির একাধিক বার আহম্মদের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। সে প্রভাবশালী হওয়ায় আহম্মদের সমাজ প্রতিদের দ্বারেদ্বারে ঘুরেও কোন কাজ হয়নি।শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, এবিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top