বেনাপোল চেকপোস্টে সোনা সহ নারী পাসপোর্ট যাত্রী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল চেকপোস্টে সোনা সহ নারী পাসপোর্ট যাত্রী আটক


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে সাড়ে ৮০০ গ্রাম সোনা সহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। আটক উম্মে সালমার বাড়ী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায়।
বুধবার সকাল ১১ টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, বুধবার সকালে এক জন পাসপোর্ট যাত্রী ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান স্বর্ণ নিয়ে যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা সকাল থেকে চেকপোস্টে অবস্থান করি এবং উম্মে সালমা নামে এক যাত্রীকে নজরদারীতে রাখি। যাত্রীর কাস্টমস ইমিগ্রেশনের কাজ সম্পন্যের পর ভারতে প্রবেশের পূর্বে তার গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করি। প্রথমে স্বিকার না হলেও পরবর্তিতে তিনি তার ব্যাগের ভিতর থেকে পাকা সোনার তৈরী ১০টি চুড়ি ও একটি মোটা চেইন বের করে দেন। আটককৃত স্বর্ণের মোট ওজন ৮৪৩ গ্রাম। মোট মুল্য ৫৫ লাখ টাকা।বেনাপোল কাস্টমস গোয়েন্দা সহকারী উপ-পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দিয়ে যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top