বৃক্ষরোপণ ও গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বৃক্ষরোপণ ও গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন


নিজস্ব প্রতিবেদকঃগতকাল মাগুরা জেলার সদর উপজেলায় বৃক্ষরোপণ ও গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এম. পি।মাগুরা পানি উন্নয়ন বোর্ড কতৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী ২০২২ ইং এর বাস্তবায়নে মাগুরা জেলার সদর উপজেলার ঢাকা রোড সংলগ্ন নবগঙ্গা পার্ক এলাকায় বৃক্ষরোপণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এম,পি ও মাগুরা ১ আসনের সংসদ এ্যাড. সাইফুজ্জামান শেখর এমপি।বৃক্ষরোপণ কর্মসূচী পালনের পর মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার কালীনগর খেয়া ঘাট ,রায় নগর , নাকোল কলোনী , মাটিকাটা-কমলাপুর , দুরান নগর , চর চৌগাছি , বদনপুর ও শ্রীপুর কলোনীসহ বিভিন্ন স্থানে গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এম. পি।

এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া ১ আসনের সাংসদ এ্যাড. সাইফুজ্জামান শেখর এমপি , পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এর মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ সহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Top