বৈধ পথে ভারতে যেতে প্রতিনিয়ত হয়রানি শিকার হচ্ছে পাসপোর্ট যাত্রীরা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বৈধ পথে ভারতে যেতে প্রতিনিয়ত হয়রানি শিকার হচ্ছে পাসপোর্ট যাত্রীরা


মো. সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: চিকিৎসায় ও ঈদের ছুটি কাটাতে ভারতে যাওয়া যাত্রীদের যেনো ভোগান্তির শেষ নেই বেনাপোলে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে হাজার হাজার বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। কেউ যাচ্ছেন বেড়াতে, কেউ বা ডাক্তার দেখাতে, কারো গন্তব্য আত্মীয়-স্বজনের বাড়ি। এদের অধিকাংশই তাদের পরিবার-পরিজন নিয়ে যাচ্ছেন। গত ৩ দিনে বাংলাদেশ থেকে ৩০ হাজারের বেশি পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেছেন।মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন থেকে সাদিপুর এলাকা পর্যন্ত টানা রোদে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কয়েক হাজার পাসপোর্ট যাত্রীদের।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে চলাচল করে থাকেন। কিন্তু এখন ১০ হাজার থেকে ১১ হাজারের বেশি যাত্রী প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছেন। তবে ভারতের ওপারে ধীর গতির কারনে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের।এবিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ঈদের ছুটির কারণে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য সময়ের চেয়ে এখন প্রায় তিনগুন যাত্রী ভারতে যাচ্ছেন। যাত্রীদের সুবিধার জন্য বেনাপোল ইমিগ্রেশনে জনবল বাড়ানো হয়েছে।

Top