বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশ ॥ মিছিলে পুলিশের বাধা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশ ॥ মিছিলে পুলিশের বাধা


খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি :যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যুবদল। সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক সভাপতি এএইচএম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন বাবলু সহ অন্যান্যরা। সমাবেশ থেকে যশোরে যুবদল নেতা হত্যাকারীদের দৃস্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।

এ সময় অশ্বিনী কুমার হলের সামনে তাদের আটকে দেয় পুলিশ।এর আগে নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে অংশগ্রহন করেন নেতাকর্মীরা। যুবদলের বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

Top