উজিরপুরে দুই সন্তান জননী মায়ের মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

উজিরপুরে দুই সন্তান জননী মায়ের মৃত্যু


খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি :বরিশালের উজিরপুরে রুবি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ জুলাই) সকাল ৭টায় শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত রুবি আক্তার উপজেলার বরাকোঠা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর বরাকোঠা গ্রামের ওর্য়াকশপ ব্যবসায়ী মো. স্বপন ব্যাপারীর স্ত্রী এবং একই উপজেলার বামরাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হস্তিসন্ড গ্রামের ব্যবসায়ী বজলু হাওলাদারের মেয়ে। এ ঘটনার পর থেকে স্বপন ও তাঁর বাবা পলাতক রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে মো. স্বপন ব্যাপারীর সঙ্গে রুবির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাঁদের সংসারে দাম্পত্য কলহ দেখা দেয়। তাঁদের রাহাত আর রেদোয়ান নামে দুই ছেলেসন্তান রয়েছে।

এই মৃত্যুর বিষয়ে নিহতের মা নেহেরুন বেগম বলেন, ‘বিয়ের পর থেকে স্বপন আমার মেয়েকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত।নিহতের বাবা বজলু হাওলাদার বলেন, ‘ঘটনার কয়েক দিন আগে মেয়ের স্বামী সরাসরি আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। সাধ্যমতো কিছু টাকাও দিয়েছিলাম।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আজ বুধবার (১৩ জুলাই) সকালে পুলিশ গিয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহতের গলা ও পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top