বরিশাল বিভাগের ৭৩ টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল বিভাগের ৭৩ টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :বরিশাল বিভাগের ৭৩ টি মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হয় আজ শনিবার (০৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদে।এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ্সুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা সহ যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন তারা।

ঈদের জামাত শেষে পরষ্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসুল্লীরা। পরে তারা মহান সৃষ্টিকর্তার নামে পশু কোরবানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করেন।বরিশাল নগরীর ৭টি মসজিদ, বাবুগঞ্জের রাকুদিয়া, নলছিটির দপদপিয়া, পটুয়াখালীর বাউফল, বগা, ও রাঙ্গাবালী এবং বরগুনার ডাবুয়াসহ বিভাগের মোট ৭৩ টি স্থানে ঈদুল আযহার আগাম জামাত অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন তাঁজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মিঠু।

Top