বরিশাল নগরীর ১৪২ স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল নগরীর ১৪২ স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানীর জন্য ১শ ৪২টি স্থান নির্ধারণ করেছে সিটি করপোরেশন। ৪ ঘন্টায় এসব স্থানের কোরবানীর বর্জ্য অপসারণ করবে তারা। পানির গাড়ি, ট্রাক ও স্পীড লোডারসহ যাবতীয় ভারী সরঞ্জামাদী ছাড়াও ৯শ শ্রমিককে এই কাজে নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান ভেটেরেনারী সার্জন রবিউল ইসলাম।

তিনি জানান, এবার নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানীর জন্য ১শ ৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। সর্বাধিক পশু কোরবানীর স্থান নির্ধারণ করা হয়েছে নগরীর ১০, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে। কোরবানীর বর্জ্য ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে নগরবাসীর মাঝে ৫ হাজার ব্যাগ ও পর্যপ্ত পরিমান ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। কোরবানীর দিন দুপুর ২টায় বর্জ্য অপসারণ শুরু করবে সিটি করপোরেশন। সন্ধ্যা ৬টার মধ্যে ১৪২ স্পটের সবগুলোর বর্জ্য অপসারন করবেন তারা। এ লক্ষ্যে পানির গাড়ি, ট্রাক ও স্পীড লোডারসহ অন্তত ২৫টি ভারী যান এবং ৯শ জন শ্রমিক নিয়োজিত করা হয়েছে বলে তিনি জানান।

Top