বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ নগরীর বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ করবেন। সম্ভাব্য বৃষ্টি বিবেচনায় প্রধান জামাতের যথাযথ ব্যবস্থা করেছে সিটি করপোরেশন। নগরীর প্রধান প্রধান মসজিদে দুটি করে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।বরিশাল বিভাগে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে। বরিশালের দ্বিতীয় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের স্বরূপকাঠী ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। বিভাগের তৃতীয় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠীর এনএইচ কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। বরিশালের উজিরপুরের গুটিয়ার নান্দনিক বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) মাঝার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

এছাড়া নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৮টায় প্রথম ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় এবং সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সাড়ে ৮টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর চৌমাথা মারকাজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড এবং বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলায় সহ¯্রাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবগুলো ঈদ জামাতের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

Top