বরিশালে আরও ৩২ জন করোনায় আক্রান্ত, শনাক্তের হার ৮৭.৫ ভাগ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে আরও ৩২ জন করোনায় আক্রান্ত, শনাক্তের হার ৮৭.৫ ভাগ


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :বরিশালে করোনা শনাক্তের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। রবিবার (১০ জুলাই) মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৩২ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮৭.৫ ভাগ। গত মধ্য এপ্রিলের পর এই প্রথম করোনা শনাক্তের হার ৮৭.৫ ভাগ ছুঁয়েছে।এর আগে আরটি পিসিআর ল্যাবে গত শনিবার (০৯ জুলাই) করোনা শনাক্তের হার ছিল ৩৮.৯৭ ভাগ, শুক্রবার ৩৮.৭৭ ভাগ, বৃহস্পতিবার ২৮.৫৭ ভাগ, বুধবার ৩১.৫৭ ভাগ, মঙ্গলবার ২০.৯৬ ভাগ, সোমবার ২৫ ভাগ এবং গত রবিবার শনাক্তের হার ছিল ৫০ ভাগ।

এদিকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে। গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৭ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে কোনো রোগী ভর্তি হয়নি। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে তিনজন রোগী বাড়ি ফিরেছেন। রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪জন রোগী।২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এখন পর্যন্ত সেখানে ৭ হাজার ৬৯০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে ৬ হাজার ২১১ জন বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪৩৯ জনের করোনা ছিল পজিটিভ।

Top