বেনাপোলে ও শার্শায় ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট সহ আটক ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ও শার্শায় ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট সহ আটক ২


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ও শার্শায় ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজন আটক।মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, শার্শার কামার পাড়া এলাকার সেলিম উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২২) ও পাকশিয়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে তাইজেল খাঁ (৩৩)।

এবিষয়ে যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের দুটি গ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Top