বেনাপোলে সাপের কামড়ে কিশোরের মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে সাপের কামড়ে কিশোরের মৃত্যু


মোঃ সাগর হোসেন,বেনাপোলে প্রতিনিধি: বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে বিষধর সাপের কামড়ে জীবন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। জীবন রঘুনাথপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।রোববার দুপুরে রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। রঘুনাথপুর গ্রামের জামির হোসেন বলেন, আজ দুপুর ১টার সময় জীবন গোয়াল ঘরের পিছনে খেলা করছিল। সেখানে তার পায়ে সাপে কামড় দেয়।

পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

Top