বেনাপোলে ইউপি সদস্য বাবলু হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেফতার ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ইউপি সদস্য বাবলু হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেফতার ২


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বালুন্ডা বাজারে ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু হত্যার প্রধান আসামী হাকিম ও তার সহযোগী আসানুর কে আটক করেছে র‌্যাব।রোববার ভোরে তাদেরকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকা থেকে আটক করা হয়। আটক হাকিম শার্শা থানার মহিষাকুড়া গ্রামের নুর আলী মন্ডলের ছেলে ও আসানুর একই গ্রামের আঃ রশিদের ছেলে।র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যার প্রধান আসামী হাকিম ও তার সহযোগী আসানুর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানা যায়।

তাদেরকে প্রথমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে এবং পরে সেখান থেকে যশোর কোর্টে সোপর্দ করা হবে।উল্লেখ্য গত মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭নং ওয়ার্ডের ইউপি সদস্যকে বালুন্ডা বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেন। এবং এলাকায় ত্রাস সৃষ্টির লক্ষ্যে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।

Top