সভাপতি শাকিল আহমেদ সম্পাদক প্রসেনজিৎ মন্ডল - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সভাপতি শাকিল আহমেদ সম্পাদক প্রসেনজিৎ মন্ডল


সরকারি ব্রজমোহন কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ’র ২৭ তম বার্ষীক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪শে জুন উত্তরণ’র নিজস্ব কার্যালয়ে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বােধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ গোলাম কিবরিয়া । সংগঠনের সভাপতি মো: শাহেদ এর সভাপতিত্বে সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ ।

আরও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ড.এ.এস.এম কাইয়ুম উদ্দিন আহম্মেদ, শিক্ষক পরিষদ সম্পাদক আল আমিন সরোয়ার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী , উত্তরণ’র উপদেষ্টা , পার্থ সারথি, সুকুমার মিত্র, শেখ নাছের জামাল, দেবাষীষ চক্রবর্তী, সাবেক সভাপতি সুখদেব মন্ডল মিঠু, কাজি তারিফ,শাকিল, আরাফাত হোসেন, হীরা ভাই প্রমুখ।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন করা হয়। কমিটি গঠনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন স্নেহাংসু বিশ্বাস। উত্তরণ’র নবগঠিত কমিটিতে মো: শাকিল আহমেদ সভাপতি ও প্রসেনজিৎ মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাহফুজ নুসরাত।

Top