বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিকদের জন্য বুস্টার ডোজের ভ্যাকসিন বুথ উদ্বোধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিকদের জন্য বুস্টার ডোজের ভ্যাকসিন বুথ উদ্বোধন


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থল বন্দরে কর্মরত ৯২৫ ও ৮৯১ ইউনিয়নের সকল শ্রমিকদের কোভিড-১৯ ভ্যাকসিন বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।বৃহস্পতিবার বেলা ১১টার সময় বন্দর অভ্যান্তরে এই টিকা কর্মসূচীর আয়োজন করা হয়। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ ভ্যাক্সিনেশন তার মধ্যে অন্যতম। প্রতিটি শ্রমিকে আগেও যেমন প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে বুষ্টার ডোজ সম্পন্ন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল স্থল বন্দরের উপ পরিচালক ট্রাফিক মামুন কবির তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক সৈয়দ ওহিদুল হক পুটু, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Top