বেনাপোল স্থল বন্দরের বাস টার্মিনাল থেকে ১০ পিছ স্বর্ণর বার উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল স্থল বন্দরের বাস টার্মিনাল থেকে ১০ পিছ স্বর্ণর বার উদ্ধার


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোষ্ট বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহন এর মধ্যে থেকে ভারতে পাচারের উদ্দেশ্য আনা ১০ পিছ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকা- কোলকাতাগামী গ্রীন লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) পরিবহনের সীটের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এ স্বর্ণের চালানটি উদ্ধার হয়। তবে কোন পাচারকারী আটক হয়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় চালানটি বেনাপোল স্থল বন্দরের নির্মিত বাস টার্মিনালের মধ্যে থেকে উদ্ধার হয়।যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাহেদ মীনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোল আসা গ্রীন লাইনের ওই পরিবহনটি তল্লাশি করে ১০ পিছ ছোট বড় স্বর্ণর বার উদ্ধার করা হয়। এটা ওজন করে মুল্য জানানো হবে প্রেস ব্রিফিং এর মাধ্যেমে।বেনাপোল পোর্ট থানা পুলিশের এস আই তৌফিক বলেন, বিজিবি ১০ পিছ স্বর্ণ উদ্ধার করেছে এবং থানাকে অবহিত করার পর আমরা গাড়িটির রেকর্ড রাখছি।

Top