বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত সম্প্রসারণ বিষয়ক সেমিনার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত সম্প্রসারণ বিষয়ক সেমিনার


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :বরিশালে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতসমূহের সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) সকালে জেলার বাবুগঞ্জের রহমতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে নিজস্ব হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।আয়োজক প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.ছয়েমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোহাম্মদ নজররুল ইসলাম প্রমুখ।সেমিনারে ২৫ জন কর্মকর্তা অংশপ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, বরিশাল অঞ্চলের ভূ-প্রকৃতিগত ভিন্নতার কারণে ফসলের যথোপযুক্ত জাত নির্বাচন করা চ্যালেঞ্জ। বিনা উদ্ভাবিত ফসলের ১২২টি জাতের মধ্যে অনেকগুলো বরিশাল অঞ্চলে চাষ উপযোগী। এর মধ্যে ধান হিসেবে বিনা ধান-১০, বিনা ধান-১৭, বিনা ধান-২০, বিনা ধান-২৩ অন্যতম। ডাল ফসলের ক্ষেত্রে বিনা মুগ-৮, বিনা মুগ-৯, বিনা মুগ-১০ এবং তেল ফসলের মধ্যে বিনা সরিষা-৪, বিনা সরিষা-৯, বিনা সরিষা-১০, বিনা সরিষা-১১ বেশ উপযোগী। শুধু ভালো জাত নয়, এর পাশাপাশি সার প্রয়োগ, পরিচর্যা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা বিষয়ে কৃষকদের জানা জরুরী। তাহলেই আশানুরূপ ফলন পাওয়া যাবে।

Top