পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহারের ১০০০ কেজী আম পাঠালেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহারের ১০০০ কেজী আম পাঠালেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:প্রধানন্ত্রীর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর মুখ্যমন্ত্রীর জন্য উপহারস্বরুপ একটি কাভার্ডভ্যানে ১০০০ কেজি রাজশাহীর আম্রপালি আম পাছিয়েছেন বাংলাদেশ প্রধানন্ত্রী শেখ হাসিনা। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যরে সম্পর্ক আরও জোরদার করবে মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা।সোমবার (২০ জুন) বেলা সাড়ে ১২ টার সময় বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে। এসময় কোলকতা নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের নিয়োজিত ডেপুটি থার্ড সেক্রেটারী মারুফত তরিকুল ইসলাম আমগুলো গ্রহন করে ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

কোলকাতা নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের থার্ড সেক্রেটারী তরিকুল ইসলাম বলেন, প্রতিবেশী দুই দেশের সৌহার্দ্য বন্ধুত্ব আরো সুদৃড় হবে । মৌসুমি ফল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধান মন্ত্রী উপহার দিলেন। এর আগে গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা বন্দোপধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিক ও এক ট্রাক বাংলাদেশের রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধান মন্ত্রী।প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এ চালান ঢাকায় নিযুক্ত কোলকাতা হাইকমিশন পাঠান এবং বেনাপোলে রবি ইন্টার ন্যাশনাল নামে একটি সিএন্ডএফ এজেন্ড পণ্য চালানটি বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতার কাজ করেন।এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( সহকারী ভুমি ) ফারজনা আক্তার, নাভারন সার্কেল এ এসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার, কাস্টমস এর ডেপুটি কমিশনার তানভির আহমেদ, বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া প্রমুখ।

Top