বন্যার্তদের সাহায্যার্থে বরিশালে বাসদের তহবিল সংগ্রহ শুরু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বন্যার্তদের সাহায্যার্থে বরিশালে বাসদের তহবিল সংগ্রহ শুরু


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :উত্তরাঞ্চলের বন্যার্তদের সাহায্যার্থে বরিশালে তহবিল সংগ্রহ শুরু করেছে বাসদ। সংগঠনের বরিশাল জেলা কমিটির উদ্যোগে সোমবার ( ২০ জুন) সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেন তারা।

এ সময় জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তারা নগরীর বিভিন্ন এলাকায় বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করেন। আগামী কয়েকদিন ধারাবাহিকভাবে তহবিল সংগ্রহের কাজ চলবে বলে জানিয়েছেন বাসদ নেতারা।

Top