বেনাপোলে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে রাস্তার উপর পানি জমে থাকাকে কেন্দ্র করে শাহাবুদ্দিন (৩৫) নামে একজনকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা।রোববার ভোরে উপজেলার বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের বেদম মারপিটে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আহত শাহাবুদ্দিন বালুন্ডা গ্রামের মৃত সাত্তার বিশ্বাস।

গুরুতর আহত শাহাবুদ্দিন ও পরিবার বলেন, রাস্তাটি নিচু হওয়ায় ওইখানে বৃষ্টি হলেই পানি জমে থাকে। ওই সকল সন্ত্রাসী বিনাকারনে আমাদের উপর দোষারোপ করে লোহার রড, হাতুড়ি ও অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে মারাত্মক ভাবে আহত করেছে। আমরা উক্ত কর্মকান্ডের জন্য প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, বালুন্ডা গ্রামে একটি মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Top