সাংবাদিক সাব্বিরের ওপর হামলা, গ্রেফতার ২ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সাংবাদিক সাব্বিরের ওপর হামলা, গ্রেফতার ২


খোকন হাওলাদার, নিজস্ব প্রতিবেদক :লামনিরহাটের কালীগঞ্জে “দৈনিক বাংলাদেশ সমাচার” পত্রিকার স্টাফ রিপোর্টার, ঢাকা প্রেসক্লাবের সদস্য ও ন্যাশনাল নিউজ ক্লাব এর কেন্দ্রীয় সদস্য সাংবাদিক সাব্বির আহম্মেদ এর উপর হামলাকারী প্রধান আসামি কাদের ও ফারজানাকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার (১৬ জুন) রাতে তার নিজ এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এবং শুক্রবার (১৭ জুন) লালমনিরহাটের বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্ট সাংবাদিক সাব্বির আহমেদের মা বেয়া আক্তারের দায়ের করা মামলায় পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে।কালীগঞ্জ থানার ওসি এটি.এম গোলাম রসুল বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি ন্যাক্কার জনক। এ ঘটনায় মামলা রুজুর হবার এক দিনের মধ্যে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এবং আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। মামলায় বলা হয়, সাংবাদিক সাব্বির আহম্মেদের কাছে থাকা নগদ দশ হাজার টাকা, একটি হেন্ডিক্যাম ক্যামেরা সহ বেশ কিছু ডকুমেন্টারি সম্বলিত কাগজ পত্র ছিনিয় নেয় এবং ক্যামেরাটি ভেঙ্গে ফেলে। গত বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে “দৈনিক বাংলাদেশ সমাচার” পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সাব্বির আহম্মেদ এর উপর এই সন্ত্রাসী হামলা চালায় এলাকার চিহ্নিত একটি ক্যাডার গ্রুপের সদস্যরা।

সংবাদকর্মী সাব্বির আহম্মেদ বলেন, বুধবার (১৫ জুন) বিকাল ৫টার দিকে সংবাদ সংগ্রহ করে গ্রামের বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন সুন্দ্রহবি গ্রামে পৌছালে ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে তার গতিরোধ করে। তাকে মোটর সাইকেল থেকে টেনে হেচরে নামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হামলা, এলোপাতাড়ি মারপিটে গুরুতর আহত করে এবং তাকে নানা হুমকি দিয়ে চলে যায় এবং তাদের এলাকায় ভবিষ্যতে প্রবেশ না করার কড়া হুসিয়ারী দিয়ে জীবন নাশের হুমকি দেয় বলে জানান সাংবাদিক সাব্বির আহম্মেদ।খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকার মানুষ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Top