সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা


খোকন হাওলাদার, নিজস্ব প্রতিবেদকঃলালমনিরহাটের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে “দৈনিক বাংলাদেশ সমাচার” পত্রিকায় কর্মরত সাংবাদিক সাব্বির আহম্মেদ এর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।আহত সংবাদকর্মী সাব্বির আহমেদ বলেন, গত বুধবার (১৫ জুন) বিকাল ৫টার দিকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন সুন্দ্রহবি গ্রামে ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে গতিরোধ করে রাস্তায় অস্ত্রের মুখে জিম্মি করে আমার উপরে হামলা করে।শারীরিকভাবে চরম লাঞ্ছিত, মারধর ও তার ক্যামরা, ১০ হাজার টাকা সহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়।

এসময় উক্ত কাদের বাহিনী ও গফুর বাহিনীরা সাংবাদিক সাব্বির আহমেদকে তাদের বিরোধী কোন সংবাদ করলে প্রান নাশের হুমকি প্রধান করে। ভবিষ্যতে তাদের এলাকায় প্রবেশ না করা ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।বর্তমান সাংবাদিক সাব্বির আহমেদ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে যার বেড নং ১৩। এঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পত্র পেয়েছি। তদন্তপুর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top