বরিশালে জনশুমারি ও গৃহগণনা শুরু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে জনশুমারি ও গৃহগণনা শুরু


খোকন হাওলাদার, বরিশাল:দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও জনশুমারি এবং গৃহগণনা শুরু হয়েছে।আজ বুধবার (১৫ জুন) বেলা ১২টায় নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাতবাড়িতে মেয়র সাদিক আবদুল্লাহ ও তার পরিবারের তথ্য নিবন্ধনের মধ্যে দিয়েনগরীতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়েরযুগ্ম পরিচালক সাইদুর রহমান মেয়রের তথ্য সমূহ ডিজিটাল মাধ্যমে নোট প্যাডেলিপিবদ্ধ করেন। এ সময় গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।এ সময় জনশুমারি এবং গৃহগননা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নগরবাসীরসহায়তা কামনা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।অনুষ্ঠানে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. সাইদুর রহমানবলেন, ৩৫টি প্রশ্নের মাধ্যমে এই জনশুমারী কার্যক্রম অনুষ্ঠিত হবে।

১ থেকে ১৫পর্যন্ত প্রশ্ন থাকবে খানামডিউল এবং ১৬ থেকে ৩৫ পর্যন্ত থাকবে জনতাত্বিকপ্রশ্ন। নির্ধারিত সময়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতিআহবান জানান যুগ্ম পরিচালক মো. সাইদুর রহমান।

Top