গরু চুরির ঘটনায় অভিযোগ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

গরু চুরির ঘটনায় অভিযোগ


বরিশাল ব্যুরো :বরিশালের বাকেরগঞ্জে গরু চুরির ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামীকরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের গোলাম সরোয়ার শিকদার এ অভিযোগটি করে।গোলাম সরোয়ার শিকদার বলেন, গত ১১ জুন রাতে আমার গোয়ালে ০৪টি গরু বেধে রাখি। পরদিন ভোররাতে গোয়াল ঘরে গিয়া ৪টি গরু হইতে ০২টি গরু দেখিনা। গরু ২টির মূল্য প্রায় একলক্ষ দশ হাজার টাকা।কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, মোঃ শুকুর হাই,মোঃ বেল্লাল খলিফা,মোঃ জামাল শিকদার, ফোরকান শিকদার পাদ্রিশিবপুর এলাকায় নানা অপরাধ করে।

চুরির আগে এ কয়জন আমার বাড়ির গোয়াল ঘরের পাশে সন্দেহজনক ভাবে ঘোরা ফেরা করতে দেখাগেছে। তাই আমার ধারনা এরা চুরির সাথে জড়িত। আমি আইনের মাধ্যমে গরু চুরির সুষ্ঠ তদন্ত চাচ্ছি।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গরু চুরির বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে চোরদের আইনের আওতায় আনা হবে।

Top