বরিশালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শুরু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শুরু


খোকন হাওলাদার, বরিশাল :বরিশালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’ স্লোগান নিয়ে দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার(১৬ জুন)সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসানের নেতৃত্বে র‌্যালিটি সদর রোড, কালীবাড়ি রোড,মল্লিক রোড ও বটতলা মোড় হয়ে আলেকান্দা পলিটেকনিক ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়।দিবসটি উপলক্ষ্যে বিকেলে নগরীর শিল্পকলা একাডেমীতে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পর্যায়ে ৩২৯টি টিটিসি স্থাপন প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুদ আমহেদ চৌধুরী।

মুখ্য আলোচক ছিলেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেন।বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মো. ইসরাইল হোসেন।

Top