বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমান মাদক আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমান মাদক আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দরে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক তল্লাশী করে বিপুল পরিমানে ফেন্সিডিল, গাজা ও আমদানি নিষিদ্ধ পণ্য আটক করেছে পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত কেউ আটক হয়নি।বুধবার রাত ১১ টায় বন্দরের বাইপাস সড়ক থেকে বেনাপোল থানা পুলিশ এ মাদকদ্রব্য আটক করে।নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, আমাদের কাছে গোপন খবর আসে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বৈধ পথে বিপুল পরিমানে মাদক দ্রব বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পরে অভিযান চালিয়ে বন্দরের বাইপাস সড়ক থেকে ডব্লিউ বি- ৭৬ এ – ৫১৭৫ নাম্বার ট্রাকে অভিযান চালিয়ে ৭৪৯ বোতল ফেন্সিডিল, ১৮৬ কেজি গাজা ও আমদানি নিষিদ্ধ মেডিসিন,কসমেটিক ও বাজি পাওয়া যায়।

এর আগে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় ট্রাক চালকসহ অনান্য পাচারকারীরা।এদিকে স্থানীয়রা জানান, বন্দরে সিসি ক্যামেরা আর বিভিন্ন সংস্থ্যার নজরদারী এড়িয়ে বৈধ পথে ভারতীয় ট্রাক যোগে প্রাইয় ঢুকছে মাদকের বড় বড় চালান। তবে ঘটনার সাথে জড়িতরা বরাবর ধরা ছোওয়ার বাইরে থাকায় কোন ভাবে মাদক প্রবেশ বন্ধ হচ্ছেনা।

Top