বরিশালে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


খোকন হাওলাদার, বরিশাল :বরিশালে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে মহানগর বিএনপির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অুনষ্ঠিত হয়।মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহমেদ খান এবং মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা তিথিসহ অন্যরা।

সমাবেশ শুরুর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল বিএনপির সমাবেশস্থলে গিয়ে যোগ দেয়। এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সদর রোডসহ আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

Top